bdporikroma
২৭ জুলাই ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে শুলপুর উচ্চ বিদ্যালয় এর বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ অনুষ্ঠিত

সিরাজদিখানে শুলপুর উচ্চ বিদ্যালয় এর বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ অনুষ্ঠিত

 

এম এ আউয়াল আশিক ঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী শুলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনন্ত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় পবিত্র কুরআন, গীতা এবং বাইবেল পাঠের মাধ্যমে এবং প্রধান শিক্ষক

মো. আব্দুল কাদের এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি (এডহক) মো. ওহাব শেখ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি, মুন্সিগঞ্জ-০১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা,

রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খান, প্রধান অতিথি স্কুলের মানের ভূয়সী প্রশংসা

করেন এবং বিদ্যালয়ের মানোন্নয়নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এ বিদ্যালয়ে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান তিন ধর্মের শিক্ষার্থী রয়েছে যা খুবই সুন্দর ও

সম্প্রতির একটি উদাহরণ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু লেখা পড়ায় ভালো হলেই ভালো মানুষ হওয়া যায়না আদর্শবান হতে

হবে, নেশা থেকে দূরে থাকতে হবে। তোমরা আগামীর ভবিষ্যৎ তাই ভালো মানুষ হয়ে দেশের হাল ধরতে হবে। স্কুলের উন্নয়নে আলোচনা সাপেক্ষ পাশে

থাকার আশ্বাস দেন। পরিশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে এবং শেখ মো. আব্দুল্লাহর সৌজন্যে অগ্নি নির্বাপক

প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং অভিভাবকদের মাঝে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান শেষে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে

অগ্নি নির্বাপক সরঞ্জামাদি তুলে দেন বিএনপি নেতা শেখ মোঃ আব্দুল্লাহ্। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অগ্নি নিরাপত্তা কৌশল, অগ্নি প্রতিরোধ ও নির্বাপক যন্ত্রের সঠিক

ব্যবহার এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান। এসময় মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের আশু রোগমুক্তী কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

২

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

৩

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

৪

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

৫

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

৬

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

৭

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

৮

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

৯

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

১১

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

১২

ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

১৩

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

১৪

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

১৬

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

১৭

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

১৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

১৯

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST