

কানাডা প্রতিনিধিঃ
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর টিকিট বিক্রি শুরু হয়েছে কানাডায়। সিটিসি স্পোর্টস সুত্রে জানাযায়
ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী অধিকাংশ টিকিটই বিক্রি করা হবে একটি নির্দিষ্ট নিয়মে।
ফিফা কয়েকটি ধাপে টিকিট বিক্রি করবে।দর্শকরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট কেনার জন্য আবেদন করবেন।আবেদনের পর ফিফা একটি লটারি পরিচালনা করবে যেখানে আবেদনকারীদের মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের টিকিট কেনার জন্য বেছে নেওয়া হবে।নির্বাচিত আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং টিকিট কেনার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে।
টিকিট বিক্রির প্রক্রিয়া –
প্রথম ধাপ হল লটারি,এই ধাপে ভিসা কার্ডধারীদের জন্য বিশেষ লটারি করবে।
এরপর সাধারণ দর্শকদের জন্য আরও একটি লটারি অনুষ্ঠিত হবে।
দর্শকরা একক ম্যাচের টিকিট,নির্দিষ্ট দলের ম্যাচের টিকিট অথবা নির্দিষ্ট ভেন্যুর জন্য টিকিট কেনার আবেদন করতে পারবেন।
পরবর্তী ধাপ হল প্রথম আসা ও প্রথম পাওয়া।
লটারির পর যদি কোনো টিকিট অবশিষ্ট থাকে তবে ফিফা সেগুলো আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করবে।
যে যত দ্রুত আবেদন করতে পারবে তার টিকিট পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে।
আরেকটি ধাপ হলো হসপিটালিটি প্যাকেজ।
যারা নিশ্চিত ভাবে টিকিট চান তাদের জন্য ফিফার হসপিটালিটি প্যাকেজ কেনার সুযোগ থাকছে।
এই প্যাকেজগুলোতে সাধারণত ভালো সিট সাথে খাবার ও পানীয় সহ অন্যান্য বিশেষ সুবিধা থাকবে।
এই প্যাকেজের টিকেট এর দাম সাধারণ টিকিটের চেয়ে অনেক বেশি।লটারি ছাড়া সরাসরি কেনা যাবে এই প্যাকেজ এর টিকিট।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST