bdporikroma
২ অক্টোবর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চায়নার গুয়াংজু হসপিটাল থেকে প্রয়াত আল্লামা আহমেদ শফি’ এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সহকারী (খাদেম) ফারুকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

মো ইয়াকুব আলী তালুকদার

বাংলাদেশের দেশ বরেণ্য আলেমে দ্বীন এবং বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক প্রয়াত আমির আল্লামা আহমেদ শফি (রাহিমাহুমুল্লাহ) এবং বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সহকারী খাদেম প্রখ্যাত তরুণ আলেম, ইসলামী দ্বায়ী, ইসলামী দাওয়া প্রচারক, সাংগঠনিক দায়িত্বশীল, আলেমে দ্বীন, ইসলামী গবেষক, সাহসী তরুণ বক্তা, যুব সমাজের আইডল, ইসলামী রাহবার, ইসলামী মোটিভেশনাল মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান ফারুকী দীর্ঘদিন ধরে কঠিন ও জটিল ক্যান্সার রোগে অসুস্থ হয়ে দেশেই অবস্থান করছিলেন। দেশের বিভিন্ন বড় বড় হসপিটালেও চিকিৎসা নিয়েছেন। অবশেষে ডাক্তারগণ তাকে দেশের বাহিরে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ততোদিনে তার সহায় সম্বল চিকিৎসা করাতেই শেষ হয়ে যায়।

ডাক্তারদের ধারণা অনুযায়ী তার চিকিৎসার জন্য আনুমানিক প্রায় এক কোটি টাকার বেশি প্রয়োজন। যা তার বা তার পরিবারের পক্ষে কোন ক্রমেই সম্ভব ছিল না। অবশেষে দেশ বরেণ্য আলেম ওলামা এবং ইসলামী দাতা সংস্থা এবং আলেম-ওলামা গণের সার্বিক সহযোগিতা এবং ইসলামী তৌহিদী মানুষের সহযোগিতায় গত ০১ অক্টোবর (বুধবার) রাতে চায়না গিয়ে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ।

চায়না গুয়াংজু মডার্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে এজন্য তার ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরাও সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন।

তার সফল চিকিৎসা ও সুস্থতার জন্য তার ভক্ত অনুরাগী শুভাকাংখী এবং দেশের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং যারা তাকে চিকিৎসা সেবা নেওয়ার সার্বিক সহযোগিতা করেছেন তাদের জন্য বলেন মহান আল্লাহ পাক তাদের দুনিয়া ও আখিরাতে এর উত্তম প্রতিদান দান করুন আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

২

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

৩

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

৪

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

৫

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

৬

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

৭

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

৮

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

৯

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

১১

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

১২

ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

১৩

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

১৪

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

১৬

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

১৭

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

১৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

১৯

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST