bdporikroma
৫ জানুয়ারী ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে সিরাজদিখানে উদ্বুদ্ধকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে সিরাজদিখানে উদ্বুদ্ধকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে সিরাজদিখানে উদ্বুদ্ধকরণ সভা

এম এ আউয়াল আশিকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) সিরাজদিখান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিকের ভোট প্রদানের কোনো বিকল্প নেই।

সভায় বক্তারা বলেন, “গণভোট-২০২৬ ও সংসদ নির্বাচন—দেশের ভবিষ্যৎ আপনার হাতে”—এই বার্তাটি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে এ ধরনের উদ্বুদ্ধকরণ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন, সিরাজদিখান-এর আয়োজনে এবং জেলা তথ্য অফিস, মুন্সীগঞ্জ-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

১০

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১১

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১২

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১৩

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১৪

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১৫

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৭

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৮

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৯

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

২০

Design & Developed by: BD IT HOST