bdporikroma
৭ জানুয়ারী ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোটা অংকের জামানত দিলেই যুক্তরাষ্ট্রের ভিসা নিশ্চিত?

ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক

এবার থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসাবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অংকের বাড়তি জামানত দিতে হবে। যার পরিমাণ পাঁচ থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। খবর বিবিসির।

এই ভিসা বন্ড বা জামানতের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় প্রথমে ছিল সাতটি দেশ। কিন্তু সাত দিন যেতে না যেতেই সেই তালিকা প্রায় চার গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন, এতে বাংলাদেশের নামও রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তালিকা আপডেট করেছে। বর্তমানে এই তালিকায় রয়েছে বাংলাদেশসহ বিশ্বের মোট ৩৮টি দেশ। এই নতুন দেশগুলোর জন্য ‌‘ভিসা বন্ড’ কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করেছে পররাষ্ট্র দপ্তর।

বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী ২১ জানুয়ারি থেকে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় দক্ষিণ এশিয়ার নেপাল ও ভূটানের মতো দেশও রয়েছে।

যারা পর্যটক বা ব্যবসায়ী হিসাবে ভিসার আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
ভিসা পাওয়ার পর এই ব্যক্তিদের নির্দিষ্ট তিনটি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা প্রস্থান করতে হবে।

এই তিনটি বিমানবন্দর হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পর যতদিন থাকার অনুমোদন রয়েছে, তার মধ্যে বা আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসার মেয়াদের মধ্যে আদৌ যুক্তরাষ্ট্র ভ্রমণ না করলে অথবা দেশটির কোনো বন্দর থেকে প্রবেশ করতে দেওয়া না হলে জমা রাখা জামানত বাতিল হয়ে যাবে এবং সেটি স্বয়ংস্ক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বন্ড জমা দেওয়া মানেই ভিসা নিশ্চিত?
নিয়ম অনুযায়ী, ওই ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য পাঁচ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‌ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। ভিসার সাক্ষাৎকারের সময়ই ঠিক করা হবে বন্ডের পরিমাণ কত হবে।

এটা নির্ধারিত হবে তিন ধাপে- পাঁচ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার মার্কিন ডলার। কার কত পরিমাণ অর্থ দিতে হবে, তা নির্ধারণ করবে ভিসা কর্মকর্তা। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে তিনি এটি নির্ধারণ করবেন।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর কোনো নাগরিক বা নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তি যদি বি১ ও বি২ ভিসার জন্য যোগ্য বিবেচিত হয়, তাহলেও তাকে এই ভিসা বন্ড জমা দিতে হবে।

এছাড়া কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীকে নির্দেশ দেওয়ার পর আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ফর্ম আই-৩৫২ জমা দিতে হবে।

তাদেরকে Pay.gov নামের যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। এই নিয়ম সবার জন্য প্রযোজ্য।

পররাষ্ট্র দপ্তর থেকে আরও বলা হয়েছে, বন্ড জমা দিতে কোনো তৃতীয়-পক্ষের ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। মার্কিন সরকারের নিজস্ব সিস্টেমের বাইরে কোনো জায়গায় অর্থ পরিশোধ করলে তার জন্য সরকার দায়ী থাকবে না। আর কনস্যুলার কর্মকর্তার নির্দেশ ছাড়া কেউ যদি বন্ড ফি পরিশোধ করেন, তাহলে সেই অর্থও ফেরত দেওয়া হবে না। স্টেট ডিপার্টমেন্ট এও জানিয়েছে যে, বন্ড জমা দেওয়া মানেই ভিসা পাওয়া নিশ্চিত না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

২

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

৩

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

৪

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

৫

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

৬

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

৭

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

৮

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

৯

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

১১

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

১২

ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

১৩

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

১৪

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

১৬

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

১৭

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

১৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

১৯

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST