bdporikroma
৭ জানুয়ারী ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইউস্টে “বিজনেস উইক ২০২৬”এর জমকালো আয়োজন

বাইউস্টে “বিজনেস উইক ২০২৬”এর জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর উদ্যোগে এবং বাইউস্ট বিজনেস ক্লাব-এর আয়োজনে ৬ ও ৭ জানুয়ারী দুই দিনব্যাপী “বিজনেস উইক ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি।

শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, পেশাদারিত্ব এবং বাস্তবমুখী ব্যবসায়িক দক্ষতা বিকাশের লক্ষ্যে বিজনেস উইক ২০২৬-এ বিভিন্ন প্রতিযোগিতা, এসএমই প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন পণ্য ও সেবা সংবলিত স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপাচার্য মহোদয় বিভিন্ন প্রতিযোগিতামূলক সেগমেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি তাঁর বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও একাডেমিশিয়ানদের সঙ্গে “পাওয়ার টকস”-এ অংশগ্রহণের সুযোগ লাভ করে, যা তাদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ব্যবসায় অনুষদের-এর ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান। অনুষ্ঠানের সমাপনী পর্বে ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান ও বাইউস্ট বিজনেস ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. ফাতেমা জোহরা, উপস্থিত সকল সম্মানিত অতিথি, শিক্ষকবৃন্দ, স্পন্সর ও টাইটেল স্পন্সর—ACT Education and Visa Consultant, Face the People, SEL, Muspana, Regen Academia, Skinno, Mojo, Dot It এবং Raindrop—এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামী গ্রেফতার

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাংশায় গভীর রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

বিশ্বকাপের উন্মাদনায় কুমারভোগ, প্রিয় দলের পতাকায় রঙিন জনপদ

১০

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

১১

নেছারাবাদে ৪টি বেইলি ব্রিজের বেহাল দশা : গার্ডার ব্রিজ নির্মাণের দাবি

১২

সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে

১৩

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

১৪

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

১৫

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

১৬

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

১৭

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

১৮

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

১৯

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST