র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি আভিযানিক দল *অদ্য ১৫/০১/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.৪৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী এলাকায়* বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে *প্রায় ৫৫,২০০/- (পঞ্চান্ন হাজার দুইশত) টাকা মূল্যের ১৩৮ (একশত আটত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ৩০ গ্রাম* উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *মো: রিপন হোসেন (৪৫),* পিতা- মৃত আনা মিয়া পাটোয়ারী, সাং- সুখদি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত
১
আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড
২
আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২
৩
মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু