লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৩১ মার্চ ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতর উপলক্ষে লৌহজংয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে আয়োজিত এই খেলায়, গতকাল মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হয় তুহিন একাদশ ও রানা একাদশ।
৩০ মিনিটের খেলায় প্রথমার্ধে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করলেও। দ্বিতীয়ার্ধে তুহিন একাদশ একটি গোলের ব্যবধানে এগিয়ে যায়। তুহিন একাদশের হয়ে একমাত্র গোলটি করেন উজ্জ্বল শেখ। শেষ পর্যন্ত এই ১-০ গোলের ব্যবধানে রানা একাদশকে পরাজিত করে তুহিন একাদশ বিজয়ী হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন শিপন মোল্লা। তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ গড়ে তুলতে খেলার বিকল্প নেই। আমরা চাই আমাদের যুবসমাজ মাদক ছেরে মাঠে ফিরে আসুক। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক পথে আনার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এলাকার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুজাক মাদবর বলেন, খেলাধুলার জন্য আমি সবসময় যুব সমাজের পাশে থাকবো। খেলাধুলার মাধ্যমে তরুণরা মাদক থেকে দূরে থাকবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবসময় সুন্দরভাবে এ ধরনের আয়োজন চালিয়ে যেতে চাই।
খেলা উপভোগ করতে এলাকার শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন হলে যুবসমাজ আরও সুস্থ ও সচেতন হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমজেপির অঙ্গসংগঠন মাইনরিটি যুব পরিষদের ৫৭ সদস্যর কমিটি ঘোষণা

১

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

২

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

৩

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

৪

আজ মোকসেদা মমর জন্মদিন

৫

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

৬

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

৭

পুষ্পধারাসহ একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

৮

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৯

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

১০

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

১১

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

১২

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

১৩

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৪

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৫

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

১৬

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

১৭

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৮

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১৯

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST