অদ্য ৩১/০৩/২০২৬ খ্রিঃ ১০:০০ ঘটিকায় ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে ব্যাটালিয়নের মার্চ/২০২৬ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হওয়ার পর গত ফেব্রুয়ারী/২০২৬ খ্রিঃ অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও প্রস্তাবসমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন সভার সঞ্চালক অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) জনাব অহিদুর রহমান, পিপিএম ।
অধিনায়ক বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। তিনি মাদকদ্রব্য, মোবাইল ফোন ও চোরাচালান সামগ্রী উদ্ধার কার্যক্রম জোরদারে সচেষ্ট হতে ব্যাটালিয়ন সদর, ভাসানচর ক্যাম্প ও বিমানবন্দর ক্যাম্পের সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।
ব্যাটালিয়ন সদর এবং বিমানবন্দর ক্যাম্পের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ সরাসরি এবং ভাসানচর ক্যাম্পের অফিসার ও ফোর্সগণ ভার্চুয়ালি কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST