মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহম্মদপুরে তিন নেতার উত্থান: সংসদীয় রাজনীতিতে নতুন সম্ভাবনা

 

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই উপজেলা থেকে উঠে আসা তিন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সংসদীয় কার্যক্রম ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
এই তিন নেতা হলেন—সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড্যাঃ নিতাই রায় চৌধুরী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী এড্যাঃ নেওয়াজ হালিমা আরলি এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড্যাঃ নিপুন রায় চৌধুরী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ—এই তিনটি দিক থেকেই তারা নিজ নিজ অবস্থানে শক্তিশালী। এড্যাঃ নিতাই রায় চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও আইনি প্রজ্ঞার কারণে জাতীয় রাজনীতিতে সুপরিচিত। অন্যদিকে, এড্যাঃ নেওয়াজ হালিমা আরলি রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে নারী নেতৃত্বের সক্ষমতার পরিচয় দিয়েছেন।
এড্যাঃ নিপুন রায় চৌধুরী বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নেত্রী। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি নিজস্ব কর্মদক্ষতা ও স্পষ্ট বক্তব্যের মাধ্যমে তিনি ইতোমধ্যে রাজনীতিতে একটি দৃঢ় অবস্থান তৈরি করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, একই অঞ্চল থেকে এমন তিনজন প্রভাবশালী নেতার সংসদ সদস্য হওয়া মহম্মদপুরের জন্য গর্বের বিষয়। তারা মনে করেন, এই তিন নেতার সম্মিলিত ভূমিকা এলাকার উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে স্থানীয় বিশ্লেষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মহম্মদপুরের এই তিন নেতার কার্যকর অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম

আমতলীতে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

আমতলীতে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার জ্বালানী তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ বালু উত্তোলনে তীর সংরক্ষণ এলাকা হুমকিতে শুষ্ক মৌসুমেই ভাঙন আতঙ্কে সিরাজগঞ্জের কাজীপুর যমুনা পাড়ের মানুষ

আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গোয়ালন্দে বীরত্ব ও শোকের স্মৃতিতে ‘গণহত্যা দিবস’ পালিত

জনআস্থার লক্ষ্য নিয়ে নাটোরের পথে নতুন এসপি: শরীফুল হক

পাথারিয়া বাজারে বনফুল শোরুমের উদ্বোধন, ক্রেতাদের মাঝে উচ্ছ্বাস

লৌহজংয়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের উপহার প্রদান

১০

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

কালুখালীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে উপজেলা ছাত্রদল: শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

১২

নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু 

১৩

পারিবারিক জায়গা নিয়ে বিরোধ: পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

মহম্মদপুরে তিন নেতার উত্থান: সংসদীয় রাজনীতিতে নতুন সম্ভাবনা

১৫

নেছারাবাদে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা সুটিয়াকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শানু গ্রেফতার

১৬

পদ্মার মাঝনদীতে প্রশাসনের ঝটিকা অভিযান: সরঞ্জামসহ আটক ১০

১৭

চিরবিদায় নিলেন কামরুল স্যার, স্মৃতিতে হয়ে থাকবেন অমর আলো

১৮

কেরিনগর বাজারে দোকান দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৯

কালুখালীতে পুলিশের বিশেষ অভিযান: দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST