ভোলা প্রতিনিধি, তানজিল হোসেন 
২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনআস্থার লক্ষ্য নিয়ে নাটোরের পথে নতুন এসপি: শরীফুল হক

 

আইনশৃঙ্খলার কঠিন বাস্তবতায় যখন অভিজ্ঞতা ও পেশাদারিত্ব হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি, ঠিক সেই সময়েই নতুন দায়িত্ব নিয়ে নাটোরের পথে পা রাখছেন মোহাম্মদ শরীফুল হক। ভোলা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দক্ষ এই কর্মকর্তা এবার নিয়োজিত হলেন রাজশাহী বিভাগের নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে। জানা গেছে, বিসিএস ২৫-তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হক এর আগে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। পরবর্তীতে তিনি পিবিআইতে দায়িত্ব পালনকালে তদন্ত কার্যক্রমে তার দক্ষতা ও বিচক্ষণতার স্বাক্ষর রাখেন। মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা এবং অপরাধ বিশ্লেষণে প্রখর দৃষ্টিভঙ্গির সমন্বয় তাকে আবারও জেলা পুলিশের নেতৃত্বে নিয়ে এসেছে।

তার এই পদায়ন যেন এক নতুন প্রত্যাশার আলো জ্বালিয়েছে নাটোরের আকাশে। দায়িত্বের এই পরিবর্তন শুধু প্রশাসনিক নয়, বরং একটি জেলার নিরাপত্তা ব্যবস্থায় নতুন গতি সঞ্চারের সম্ভাবনা। সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তাকে ঘিরে শুভেচ্ছার ঢেউ উঠেছে।

নাটোরের সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে আশাবাদের প্রতিফলন। অনেকেই মনে করছেন, একজন অভিজ্ঞ ও নীতিনিষ্ঠ কর্মকর্তা হিসেবে তার আগমন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। নাটোরের সচেতন মহলের জোড়ালো আহ্বান “তিনি মাদক, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন।”

এ বিষয়ে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “নাটোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। জনগণের আস্থা অর্জন করতে চাই পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। সকলের সহযোগিতা পেলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ নাটোর গড়ে তোলা সম্ভব।”

পুলিশ প্রশাসনে তার সৎ ভাবমূর্তি ও পেশাদার দক্ষতা দীর্ঘদিনের পরিচিত। সংশ্লিষ্ট মহলের মতে, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব নাটোর জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করে তুলবে।

উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে আরও পাঁচজন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশাহীতে প্রবাসী হৃদয়ের ‘কিলিং মিশন’ অভিযোগ: ডাকাতির টাকায় সন্ত্রাসী বাহিনী গঠনের দাবি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আপেক্ষিত- মতলবে এসএসসি’র পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম

আমতলীতে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

আমতলীতে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার জ্বালানী তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ বালু উত্তোলনে তীর সংরক্ষণ এলাকা হুমকিতে শুষ্ক মৌসুমেই ভাঙন আতঙ্কে সিরাজগঞ্জের কাজীপুর যমুনা পাড়ের মানুষ

১০

আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

গোয়ালন্দে বীরত্ব ও শোকের স্মৃতিতে ‘গণহত্যা দিবস’ পালিত

১২

জনআস্থার লক্ষ্য নিয়ে নাটোরের পথে নতুন এসপি: শরীফুল হক

১৩

পাথারিয়া বাজারে বনফুল শোরুমের উদ্বোধন, ক্রেতাদের মাঝে উচ্ছ্বাস

১৪

লৌহজংয়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের উপহার প্রদান

১৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

কালুখালীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে উপজেলা ছাত্রদল: শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

১৭

নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু 

১৮

পারিবারিক জায়গা নিয়ে বিরোধ: পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

মহম্মদপুরে তিন নেতার উত্থান: সংসদীয় রাজনীতিতে নতুন সম্ভাবনা

২০

Design & Developed by: BD IT HOST