মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার জ্বালানী তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

 

বরগুনার আমতলী উপজেলায় প্রায় দেড় হাজার লিটার জ্বালানী তেল অবৈধভাবে মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার ২১ এপ্রিল আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানী তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী অভিযান পরিচালনা করেন। এ সময় জ্বালানী তেল অবৈধভাবে মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে জ্বালানী তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয় বাজারে মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশাহীতে প্রবাসী হৃদয়ের ‘কিলিং মিশন’ অভিযোগ: ডাকাতির টাকায় সন্ত্রাসী বাহিনী গঠনের দাবি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আপেক্ষিত- মতলবে এসএসসি’র পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম

আমতলীতে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

আমতলীতে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার জ্বালানী তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ বালু উত্তোলনে তীর সংরক্ষণ এলাকা হুমকিতে শুষ্ক মৌসুমেই ভাঙন আতঙ্কে সিরাজগঞ্জের কাজীপুর যমুনা পাড়ের মানুষ

১০

আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

গোয়ালন্দে বীরত্ব ও শোকের স্মৃতিতে ‘গণহত্যা দিবস’ পালিত

১২

জনআস্থার লক্ষ্য নিয়ে নাটোরের পথে নতুন এসপি: শরীফুল হক

১৩

পাথারিয়া বাজারে বনফুল শোরুমের উদ্বোধন, ক্রেতাদের মাঝে উচ্ছ্বাস

১৪

লৌহজংয়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের উপহার প্রদান

১৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

কালুখালীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে উপজেলা ছাত্রদল: শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

১৭

নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু 

১৮

পারিবারিক জায়গা নিয়ে বিরোধ: পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

মহম্মদপুরে তিন নেতার উত্থান: সংসদীয় রাজনীতিতে নতুন সম্ভাবনা

২০

Design & Developed by: BD IT HOST