মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাসিন্দা সিরমান ফকির (পিতা: লুৎফর ফকির) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাঁর লিভারে টিউমার থেকে ক্যান্সার শনাক্ত হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সিরমান ফকিরের পরিবার সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। তাদের মতে, সকলের সম্মিলিত সহযোগিতায় তাঁর চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হতে পারে।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ/নগদ নম্বর: ০১৭৬৫৮২৫৯৯২।
পরিবারটি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST