মুন্সিগঞ্জ শ্রীনগরেপ্রায় এক সপ্তাহ পর
৩ মে ২০২৬ সকালে পূর্ব দিগন্তে সূর্য ওঠার পর ঝলমল রোদে কৃষক যেন প্রাণ ফিরে পেলেন । কৃষক ঝলমল রোদে জমিতে কর্তন কৃত বোরো ধান শুকাচ্ছেন ।
কেউ জমির উঁচু জায়গায় যেখানে ধান ঢেকে রেখেছিলেন সে স্থানের ধান শুকাচ্ছেন আবার অনেকে ঢাকা দোহার সড়কে ধান ও ধানের খড় শুকাচ্ছেন ।
তাদেরই একজন আয়নাল মোড়ল
জানান,এক সপ্তাহ পূর্বে জমি হতে ধান কর্তন করলেও বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টির কারণে ধান শুকানো সম্ভব হচ্ছিল না।
আজ রোদ উঠার পর তিনি নিজেও দুজন শ্রমিক নিয়ে জমির পাশে উঁচু স্থানে ধান শুকাচ্ছেন এবং ধানের খড় ঢাকা দোহার সড়কে শুকানো হচ্ছে ।এভাবে দুদিন রোদ থাকলে আল্লাহর রহমতে তার কর্তন কৃত সকল শুকিয়ে ঘরে গোলায় তুলতে পারবেন।
মাইক্রোবাস ড্রাইভার মোহাম্মদ জাহাঙ্গীর জানান,ঢাকা দোহার রাস্তায় ধান ও ধানের খড় শুকানোর ফলে যান চলাচলের চালকদের বিশেষ করে রিক্সা ,অটো রিক্সা ও মাইক্রো চলাচলে একটু সমস্যা হচ্ছে ।
একটু অসতর্ক ভাবে তাদের যানবহন চালালে ধনের ভিজা খড় পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে ।
জনস্বার্থে যান চালকদের সাবধানে যানবাহন চালাচ্ছেন এবং চালানো উচিত বলে মনে করেন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST