‎মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৮ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকৃত কর্মীরা কখনো কাউকে কষ্ট দেয় না বরং তাদের আচরণ ও আদর্শ এমন হবে, যা চৌম্বকের মতো মানুষকে আকর্ষণ করবে ‎— মোয়াযযম হোসাইন হেলাল

 

 

৮ মে ২০২৬, শুক্রবার সকাল ৮টায় পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ‘ডাক দিয়ে যাই অডিটোরিয়াম’-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি সিদ্দিকুর রহমান খন্দকার এবং জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ।

‎সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ।
‎প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র ও মানসিকতা হবে অনন্য। তারা সবসময় মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবে এবং নিজেদের ত্যাগ-কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করবে। তিনি বলেন, প্রকৃত কর্মীরা কখনো কাউকে কষ্ট দেয় না; বরং তাদের আচরণ ও আদর্শ এমন হবে, যা চৌম্বকের মতো মানুষকে আকর্ষণ করবে।
‎তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর পথে জান-মাল দিয়ে সংগ্রাম করতে প্রস্তুত থাকবে এবং কোনো অন্যায় শক্তির রক্তচক্ষুকে ভয় করবে না।
‎শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের মাঝে আদর্শিক চেতনা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফের

সাজেকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

শ্রীনগরে ঢাকা দোহার সড়কের ফুটপাতে ভারী যানবাহন দরজা খোলা রেখে চালক লাপাত্তা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা কমিটি গঠন কার্যক্রমে দায়িত্ব পেলেন তাহিরপুরের আব্দুল মান্নানট

অনলাইন জুয়ার নেটওয়ার্কের মূলহোতা ফিলসন গ্রেফতার, কোটি টাকার লেনদেনের অভিযোগ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: বিভাগীয় পর্যায়ে খেলবে লৌহজংয়ের ৩ শিক্ষার্থী

শেরপুরের নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত যুবকের বাবা-মা-বোন আটক

পিরোজপুরে জামায়াতের কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেলের আইনজীবীদের সঙ্গে মতবিনিময়

পটিয়ায় যুবদল নেতা অহিদুল আলম চৌধুরী পিবলু’কে জড়িয়ে মিথ্যা সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ

রামগতি রাতের আঁধারে ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাড়িতে হামলা, এলাকায় তীব্র ক্ষোভ দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের

১০

প্রকৃত কর্মীরা কখনো কাউকে কষ্ট দেয় না বরং তাদের আচরণ ও আদর্শ এমন হবে, যা চৌম্বকের মতো মানুষকে আকর্ষণ করবে ‎— মোয়াযযম হোসাইন হেলাল

১১

রাজবাড়ীতে পুলিশের অভিযান: ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রাজবাড়ীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বালিয়াকান্দিতে পেঁয়াজের হাটে এসিল্যান্ডের অভিযান: অতিরিক্ত ‘ধলতা’ আদায় বন্ধের নির্দেশ

১৪

অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে লৌহজংয়ে অভিযান, বলগেট ও ড্রেজারসহ সরঞ্জাম আটক

১৫

তাহিরপুরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৬

চুনারুঘাট উপজেলা জা সা স এর কমিটি অনুমোদন

১৭

লৌহজংয়ে কালবৈশাখীর তাণ্ডব, পাকা ধান নষ্টে কৃষকের কান্না

১৮

রাজবাড়ীতে পুলিশের অভিযানে ৮ পলাতক আসামি গ্রেপ্তার

১৯

লৌহজংয়ের মালির অংক বাজারে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST