শাহারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি
৯ মে ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ার নেটওয়ার্কের মূলহোতা ফিলসন গ্রেফতার, কোটি টাকার লেনদেনের অভিযোগ

 

 

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলা-এর কোমরপুর গ্রামের বাসিন্দা এবং অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে অভিযুক্ত আক্তারুল ইসলাম ওরফে আখতারুজ্জামান ফিলসনকে (৫৮) গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে কোমরপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের দুটি মামলা এবং একটি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে গত বছরের ৪ নভেম্বর মেহেরপুরে দায়ের হওয়া প্রথম সাইবার সুরক্ষা মামলার ১২ নম্বর এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি মুজিবনগর থানা-য় দায়ের হওয়া দ্বিতীয় মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি দেশে-বিদেশে অর্থ পাচারসহ বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন পরিচালনা করতেন। এছাড়া ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করতেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে সাইবার সুরক্ষা আইনের দুটি মামলা ও রাজনৈতিক মামলার পলাতক আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফের

সাজেকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

শ্রীনগরে ঢাকা দোহার সড়কের ফুটপাতে ভারী যানবাহন দরজা খোলা রেখে চালক লাপাত্তা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা কমিটি গঠন কার্যক্রমে দায়িত্ব পেলেন তাহিরপুরের আব্দুল মান্নানট

অনলাইন জুয়ার নেটওয়ার্কের মূলহোতা ফিলসন গ্রেফতার, কোটি টাকার লেনদেনের অভিযোগ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: বিভাগীয় পর্যায়ে খেলবে লৌহজংয়ের ৩ শিক্ষার্থী

শেরপুরের নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত যুবকের বাবা-মা-বোন আটক

পিরোজপুরে জামায়াতের কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেলের আইনজীবীদের সঙ্গে মতবিনিময়

পটিয়ায় যুবদল নেতা অহিদুল আলম চৌধুরী পিবলু’কে জড়িয়ে মিথ্যা সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ

রামগতি রাতের আঁধারে ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাড়িতে হামলা, এলাকায় তীব্র ক্ষোভ দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের

১০

প্রকৃত কর্মীরা কখনো কাউকে কষ্ট দেয় না বরং তাদের আচরণ ও আদর্শ এমন হবে, যা চৌম্বকের মতো মানুষকে আকর্ষণ করবে ‎— মোয়াযযম হোসাইন হেলাল

১১

রাজবাড়ীতে পুলিশের অভিযান: ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রাজবাড়ীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বালিয়াকান্দিতে পেঁয়াজের হাটে এসিল্যান্ডের অভিযান: অতিরিক্ত ‘ধলতা’ আদায় বন্ধের নির্দেশ

১৪

অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে লৌহজংয়ে অভিযান, বলগেট ও ড্রেজারসহ সরঞ্জাম আটক

১৫

তাহিরপুরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৬

চুনারুঘাট উপজেলা জা সা স এর কমিটি অনুমোদন

১৭

লৌহজংয়ে কালবৈশাখীর তাণ্ডব, পাকা ধান নষ্টে কৃষকের কান্না

১৮

রাজবাড়ীতে পুলিশের অভিযানে ৮ পলাতক আসামি গ্রেপ্তার

১৯

লৌহজংয়ের মালির অংক বাজারে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST