চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নূরুল হক সরকার।
রোববার (৩১ মে ২০২৬) ওটারচর এতিম মার্কেট প্রাঙ্গণে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী মো. নূরুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওটারচর গ্রামের প্রবীণ মুরব্বি সোলায়মান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান লস্কর, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম সরকার, চাঁদপুর জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি তাজের আহমেদ টিপু, সাবেক ছাত্রনেতা ফারুক শিকদার, বিএনপি নেতা আসাদ সরকার, সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, শ্রমিক নেতা রহিম উদ্দিন মোল্লা, জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মহন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শ্রীনগরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আঃলীগের গানের আসর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ
১
ছেংগারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকারের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়