মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালীতে প্রয়াত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আঃলীগের গানের আসর বসার অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
গতকাল শনিবার (৩০মে) দিনব্যাপী বাড়ৈখালী সেবকসংঘ ক্লাব মাঠে গানের আসর বসানোর অভিযোগ স্থানীয় বিএনপির মধ্যস্থতায় আঃলীগের বিরুদ্ধে।
জানা যায়,বাড়ৈখালী বাজার অংশে অবস্থিত শাহ কামাল শাহ মাজার কর্তৃপক্ষের পক্ষ হতে শনিবার এই বাউল গানের আয়োজন করেন মাজার কমিটির সভাপতি,বাড়ৈখালী ইউনিয়ন আঃলীগের লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সেলিম তালুকদার। মাজার কমিটির সাধারণ সম্পাদক,বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক সেন্টু মেম্বার।
মৃত্যু বার্ষিকীর দিন আওয়ামী নেতাদের কর্তৃক গানের আসর বসানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।বাড়ৈখালী সেবক সংঘ ক্লাব মাঠে গানের আয়োজন করা হয়।
এ ব্যাপারে সেবক সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক আহসান আল উজ্জ্বল বলেন, ক্লাবের মাঠটি প্রতিবছর মাজারের গানের আসর দেয়া হয়। এতে কোন অনুমতি লাগে না। আর গতকাল আমি নেতাকর্মী নিয়ে সকালেই ঢাকায় গিয়েছিলাম এই বিষযটা আমি জানি না।
এ ব্যপারে শাহ কামাল শাহ মাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি হাজী মোঃ সেলিম তালুকদার বলেন,গতকাল গানের আসরের ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক, যুবদলের সভাপতি বাবুল ও বিএনপি নেতা হাফিজ ছিল। কিন্তু কেউ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর বিষয়টি উল্লেখ করে নাই। উল্লেখ করলে আমরা দোয়া মোনাজাত করতাম। তবে বিষয়টি আমাদের ভুল হয়েছে।
বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি,আব্দুল মান্নান বলেন, আমি বিষয়টি অবগত ছিলাম না। তবে এব্যাপরে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST