নাজমুল হোসেন, রাজবাড়ী
১৬ জুন ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাল তিল কালো করার কারসাজি: রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর ৬ লাখ টাকা জরিমানা

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃত্রিম রং মিশিয়ে ভেজাল তিল প্রস্তুত ও বাজারজাতকরণের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন)জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও জামালপুর বাজারে দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক ও ডা. মোঃ আশিকুজ্জামান। এ সময় বহরপুর বাজারের আব্দুল হাই বিশ্বাস (৫৫) ও জামালপুর বাজারের শহিদুল বিশ্বাসকে (৬২) লাল তিলে কৃত্রিম রং মিশিয়ে কালো তিল বানানোর হাতেনাতে ধরা হয়।
এই অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ২২ বস্তা রংমিশ্রিত ভেজাল তিল ও ক্ষতিকর রঙের কৌটা জব্দ করা হয়। জব্দকৃত এসব ভেজাল পণ্য বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি গেজেট হলেও চালু হয়নি কার্যক্রম, দুই বছর বেতনহীন পদ্মাসেতু বিদ্যালয়ের শিক্ষকরা

শ্রীনগরে কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের আকস্মিক অভিযান অব্যাহত

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের আসামি গ্রেফতার

পাংশায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজীব গ্রেপ্তার

মধ্যনগরে হামলা-লুটপাট মামলায় দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মধ্যনগরের প্রত্যন্ত ৭ গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে নতুন বিদ্যালয়ের দাবি

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় বিদায় জানানো হলো শিক্ষক শাহিনুর আলমকে

নৌকাই একমাত্র ভরসা • কৃষি-শিক্ষা-চিকিৎসায় চরবাসী অবহেলিত

গোয়ালন্দে ডাম্পিং স্টেশনের কাজে অনিয়মের অভিযোগ

১০

গোয়ালন্দে মধ্যরাতে প্রশাসনের আকস্মিক অভিযান: জব্দ করা হলো ভেকুর ব্যাটারি

১১

মানিকগঞ্জে শিক্ষকের মারধরে শ্রেণিকক্ষেই প্রস্রাব করে দেয় শিশু, স্কুলে যেতে ভয়

১২

দৌলতদিয়ায় টাস্কফোর্সের ওপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার

১৪

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৫

আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ দেশ— মাসুদ সাঈদী এমপি

১৬

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

১৭

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগসংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

১৮

সুনামগঞ্জের গাইবান্ধায় ও রামচন্দ্রের অবমাননা সহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

১৯

দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন

২০

Design & Developed by: BD IT HOST