নওগাঁ সদরে প্রবাসী স্বামী দেশে ফেরার ৪ দিনের মাথায় গৃহবধূ ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী মোঃ রাহেল হোসেন (২৯), পিতা মোঃ দুলাল মোল্লা, সাং গোয়ালী, থানা ও জেলা নওগাঁ। তিনি অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালে মোছাঃ রুমি আক্তারকে ইসলামী শরিয়া মতে বিয়ে করেন। বিয়ের পর তিনি প্রবাসে চলে যান। গত ২৮/০৬/২৬ তারিখে ছুটিতে দেশে ফেরেন।
রাহেল হোসেনের দাবি, “বিয়ের পর থেকেই সংসার করবে না বলে নানান অজুহাত তার । তারপরেও আমি আমার বউকে সংসারে মনোযোগী করার যথাসাধ্য চেষ্টা করেছি। এর আগেও আমার শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবেনা বলে নানান সমস্যা সৃষ্টি করেছিল। পরবর্তীতে সংসার করবে বলে সে আবার ফিরে এসেছিল।”
ভুক্তভোগীর ভাষ্য মতে, দেশে ফেরার পর স্ত্রী সংসার করবে বলে আবার গত ২রা জুলাই তার বাড়িতে ফিরে আসে। কিন্তু গত ০৬/০৭/২৬ তারিখ বেলা ১১টার দিকে তিনি ও তার পিতা মাঠে কাজে যান। বাড়িতে স্ত্রী ও মা ছিলেন। স্ত্রী তার মাকে বলেন “পাশের বাড়ির বড় আব্বার বাড়িতে যাচ্ছি, ১০/১৫ মিনিট পর আসছি”। কিন্তু তিনি বড় আব্বার বাড়িতে না গিয়ে টমটমে চড়ে বাড়ি থেকে পালিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, পালানোর সময় স্ত্রী বাসা থেকে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা এবং নগদ ১ লাখ টাকা নিয়ে গেছেন।
বিষয়টি জানিয়ে অভিযোগকারী তার শশুর শাশুড়িকে অবহিত করলে তারা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেন রাহেল হোসেন।
গৃহবধূর শাশুড়ি রাহিলা বেগম বলেন, “সংসার করবে না বলে এর আগেও আমার বৌমা বিভিন্ন সমস্যা করেছিল, শেষমেষ আমার বাসা থেকে নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে গেছে । আমার মনে হয় অন্য কোন ছেলের সাথে এর সম্পর্ক আছে। আমরা আইনকে বিশ্বাস করি, তাই আইনের কাছে এর বিচার চাই।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি নওগাঁ সদর উপজেলার ১১ নং শিকারপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম প্রামানিক বলেন, “গৃহবধূর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি সত্য। খবরটি আমি শোনার সঙ্গে সঙ্গে পরিবারকে পরামর্শ দেই এ বিষয়ে আইনকে অবগত করতে। আমার পরামর্শে ওই গৃহবধূর স্বামী মোঃ রাহেল হোসেন নওগাঁ সদর থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।”
অভিযোগের তদন্ত কর্মকর্তা নওগাঁ সদর থানার এসআই রেজাউল করিম বলেন, স্পষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছে না । অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে গৃহবধূ মোছাঃ রুমি আক্তার’র পিতা-মাতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত
১
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত
২
শ্রীনগরে স্বল্প বৃষ্টিতে নিন্মঞ্চল জলাশয়
৩
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ