মোহাম্মদ ছিবগাতুল্লাহ, স্টাফ রিপোর্টার
৮ জুলাই ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাহিদ, আসিফ, হাসনাত ও সারজিসের আগমন উপলক্ষে এনসিপির প্রস্তুতি সভা



‎মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ জুলাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে সফল ও জনসমাগমপূর্ণ করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

‎গতকাল বুধবার বাদ মাগরিব শ্রীনগর উপজেলার এম রহমান মার্কেটের বিপরীত পাশে মুঘল এম্পায়ারে অনুষ্ঠিত এ সভায় জেলার ১৪টি ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মো. মাজেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি।

‎সভায় উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক মো. ইউসুফ হাসান, জাতীয় যুবশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আজিম সরকার বিপ্লব, সদস্যসচিব মো. জুয়েল রানা, জাতীয় ছাত্রশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব তৌহিদুল ইসলাম নয়ন, শ্রীনগর উপজেলা এনসিপির আহ্বায়ক পদপ্রার্থী মো. আশিকুল ইসলাম এবং সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী নেওয়াজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সভায় বক্তারা বলেন, আগামী ১৪ জুলাই কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভাপতির বক্তব্যে মো. মাজেদুল ইসলাম বলেন, এনসিপি অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় নেতাদের আগমন মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং জেলার মানুষের প্রত্যাশা পূরণে দলটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বাংলাদেশপন্থী মানুষ এনসিপির সঙ্গে সম্পৃক্ত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎তিনি আরও বলেন, আগামী ১৪ জুলাই কোনো পক্ষ নাশকতা বা সহিংস পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তা আইনসম্মতভাবে প্রতিহত করা হবে। এ বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‎সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি বলেন, এনসিপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং সময়ের বাস্তবতায় মানুষের নতুন প্রত্যাশার প্রতিফলন। তিনি দেশের কল্যাণে বাংলাদেশপন্থী সব মানুষের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভায় আরও বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা আগামী ১৪ জুলাইয়ের কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার করেন এবং জেলার প্রতিটি ইউনিয়ন থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

শ্রীনগরে স্বল্প বৃষ্টিতে নিন্মঞ্চল জলাশয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোনায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ: মূল অভিযুক্তসহ পলাতক আসামিদের ধরতে প্রশাসনের অভিযান জোরদার

ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিনত না হয় — সারজিস আলম

পটিয়ায় টানা বৃষ্টিতে বিস্তীর্ণ নিম্ন অঞ্চল প্লাবিত, পুকুর ডুবে কোটি টাকার ক্ষয়ক্ষতি, জনদুর্ভোগ চরমে

খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধ বালু গদির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ৩, প্রত্যেককে কারাদণ্ড

নাহিদ, আসিফ, হাসনাত ও সারজিসের আগমন উপলক্ষে এনসিপির প্রস্তুতি সভা

১০

নওগাঁয় প্রবাসীর স্ত্রী ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে উধাও! থানায় অভিযোগ

১১

নেত্রকোণায় কালিহর নদীতে ভেসে ওঠা নবজাতকের রহস্য উদ্ঘাটন: ধর্ষক গ্রেপ্তার

১২

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণিল আয়োজনে ‘ফল মেলা ২০২৬’ অনুষ্ঠিত

১৩

এটি কোনো কাঁচা জমি নয়, এটি বহলাবাড়ী ঘাট সড়ক!

১৪

খালিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

১৫

 আশফল এখন দুষ্প্র্যপ্য বাড়ছে বাজার কদর 

১৬

এক পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

১৭

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৮

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

১৯

লৌহজংয়ে বেজগাঁও ইউনিয়নের সরকারি বরাদ্দ নিয়ে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম

২০

Design & Developed by: BD IT HOST