রাজবাড়ী সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৮ জুলাই) দুপুরে রাজবাড়ী সদর থানাধীন বেড়াডাঙ্গা তালতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—১. মো. মাসুম পারভেজ (২৩), পিতা: ইউনুস শেখ, সাং: ঘোর পালান। ২. এনামুল বিশ্বাস (৩৩), পিতা: আবু বকর বিশ্বাস, সাং: লক্ষীকোল। ৩. মো. আলমাছ (১৯), পিতা: মো. শাহাবুদ্দিন, সাং: আলাদিপুর। আটককৃত সবারই স্থায়ী ঠিকানা রাজবাড়ী সদর থানা এলাকায়।
জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুর ১২টা থেকে দুপুর ২:৩০ ঘটিকা পর্যন্ত বেড়াডাঙ্গা তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেক আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST