​মহিউদ্দিন তালুকদার , নেত্রকোনা
৯ জুলাই ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ: মূল অভিযুক্তসহ পলাতক আসামিদের ধরতে প্রশাসনের অভিযান জোরদার

 

​নেত্রকোনা মডেল থানাধীন বেতাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। গত ১ জুলাই সকাল আনুমানিক ৭:১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামি আবুল কাশেমসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

​নিহত ছফুরা আক্তারের স্বামী বাদী ইসলাম উদ্দিন জানান, ঘটনার সময় তারা নিজ বসতঘরের খাটে ঘুমিয়ে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে আসামি আবুল কাশেম ও তার সহযোগীরা ঘরে অনধিকার প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আবুল কাশেম ধারালো ছুরি দিয়ে ছফুরা আক্তারের তলপেটের ডান পাশে সজোরে আঘাত করে গুরুতর জখম করে।

​ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ছফুরা আক্তারের মৃত্যু হয়।

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

শ্রীনগরে স্বল্প বৃষ্টিতে নিন্মঞ্চল জলাশয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোনায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ: মূল অভিযুক্তসহ পলাতক আসামিদের ধরতে প্রশাসনের অভিযান জোরদার

ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিনত না হয় — সারজিস আলম

পটিয়ায় টানা বৃষ্টিতে বিস্তীর্ণ নিম্ন অঞ্চল প্লাবিত, পুকুর ডুবে কোটি টাকার ক্ষয়ক্ষতি, জনদুর্ভোগ চরমে

খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধ বালু গদির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ৩, প্রত্যেককে কারাদণ্ড

নাহিদ, আসিফ, হাসনাত ও সারজিসের আগমন উপলক্ষে এনসিপির প্রস্তুতি সভা

১০

নওগাঁয় প্রবাসীর স্ত্রী ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে উধাও! থানায় অভিযোগ

১১

নেত্রকোণায় কালিহর নদীতে ভেসে ওঠা নবজাতকের রহস্য উদ্ঘাটন: ধর্ষক গ্রেপ্তার

১২

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণিল আয়োজনে ‘ফল মেলা ২০২৬’ অনুষ্ঠিত

১৩

এটি কোনো কাঁচা জমি নয়, এটি বহলাবাড়ী ঘাট সড়ক!

১৪

খালিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

১৫

 আশফল এখন দুষ্প্র্যপ্য বাড়ছে বাজার কদর 

১৬

এক পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

১৭

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৮

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

১৯

লৌহজংয়ে বেজগাঁও ইউনিয়নের সরকারি বরাদ্দ নিয়ে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম

২০

Design & Developed by: BD IT HOST