স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

 

ঢাকা, ০৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দুর্যোগের কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতার ফলে সড়ক যোগাযোগ বিঘ্নিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সহায়তায় মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে কাজ করছেন। একই সঙ্গে ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১ টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।

এছাড়াও, দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ জন পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট পর্যটকদের পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্ধার, ত্রাণ সহায়তা, যোগাযোগ পুনঃস্থাপন ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের যেকোনো দুর্যোগ ও জাতীয় সংকটে জনগণের জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

শ্রীনগরে স্বল্প বৃষ্টিতে নিন্মঞ্চল জলাশয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোনায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ: মূল অভিযুক্তসহ পলাতক আসামিদের ধরতে প্রশাসনের অভিযান জোরদার

ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিনত না হয় — সারজিস আলম

পটিয়ায় টানা বৃষ্টিতে বিস্তীর্ণ নিম্ন অঞ্চল প্লাবিত, পুকুর ডুবে কোটি টাকার ক্ষয়ক্ষতি, জনদুর্ভোগ চরমে

খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধ বালু গদির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ৩, প্রত্যেককে কারাদণ্ড

নাহিদ, আসিফ, হাসনাত ও সারজিসের আগমন উপলক্ষে এনসিপির প্রস্তুতি সভা

১০

নওগাঁয় প্রবাসীর স্ত্রী ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে উধাও! থানায় অভিযোগ

১১

নেত্রকোণায় কালিহর নদীতে ভেসে ওঠা নবজাতকের রহস্য উদ্ঘাটন: ধর্ষক গ্রেপ্তার

১২

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণিল আয়োজনে ‘ফল মেলা ২০২৬’ অনুষ্ঠিত

১৩

এটি কোনো কাঁচা জমি নয়, এটি বহলাবাড়ী ঘাট সড়ক!

১৪

খালিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

১৫

 আশফল এখন দুষ্প্র্যপ্য বাড়ছে বাজার কদর 

১৬

এক পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

১৭

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৮

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

১৯

লৌহজংয়ে বেজগাঁও ইউনিয়নের সরকারি বরাদ্দ নিয়ে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম

২০

Design & Developed by: BD IT HOST