স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন

 

ঢাকা, ১০ জুলাই ২০২৬ শুক্রবার চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এই ৪টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকার প্রায় ৪ লক্ষ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামাদি মোতায়েন করা হয়েছে।

এছাড়া, ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উক্ত উপজেলাগুলোতে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলগুলোতে আটকে পড়া মানুষদের জন্য নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue – SAR) কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্থাপন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতোই দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম

পটিয়ার আশিয়ায় পানিবন্দী ১৫০ পরিবারের মাঝে উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু এান বিতরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে এপেক্স ক্লাব অব শ্রীনগরের বৃক্ষরোপণ কর্মসূচি

মৌলভীবাজারে বন্যায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাদক নির্মূলে কুমারভোগে মানববন্ধন, পরিবার-সমাজ-প্রশাসনের সমন্বয়ের আহ্বান

সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিন্ম  এলাকা

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশ পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে “জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতার” অনুমতি প্রদান করেন কবি নজরুল কলেজের অধ্যক্ষ

সত্যপীরে সড়ক তলিয়ে চট্টগ্রাম-বান্দরবান যোগাযোগ বিপর্যস্ত

১০

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

১১

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

১২

শ্রীনগরে স্বল্প বৃষ্টিতে নিন্মঞ্চল জলাশয়

১৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

নেত্রকোনায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ: মূল অভিযুক্তসহ পলাতক আসামিদের ধরতে প্রশাসনের অভিযান জোরদার

১৫

ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিনত না হয় — সারজিস আলম

১৬

পটিয়ায় টানা বৃষ্টিতে বিস্তীর্ণ নিম্ন অঞ্চল প্লাবিত, পুকুর ডুবে কোটি টাকার ক্ষয়ক্ষতি, জনদুর্ভোগ চরমে

১৭

খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধ বালু গদির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

১৮

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ৩, প্রত্যেককে কারাদণ্ড

১৯

নাহিদ, আসিফ, হাসনাত ও সারজিসের আগমন উপলক্ষে এনসিপির প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST