নাজমুল হোসেন, রাজবাড়ী
১১ জুলাই ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মেয়র প্রার্থীর ব্যতিক্রমী ‘ফল উৎসব’: ১৫০ পরিবার পেল ফরমালিনমুক্ত আম

 

 

গোয়ালন্দ পৌরসভার উন্নয়ন ও আগামীর রূপরেখার স্বপ্ন নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন নতুন মুখ মোহাম্মদ জাহাঙ্গীর খান। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শনিবার সকালে গোয়ালন্দ বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ‘ফল উৎসব’।

‘ফলেই স্বাস্থ্য, ফলে সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে অটোভ্যান ও রিক্সাচালকসহ ১৫০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের হাতে ৫ কেজি করে ফরমালিনমুক্ত আম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

আম উপহার পেয়ে আবেগাপ্লুত অটোভ্যান চালক শাহজাহান ওরফে সাজাই বলেন, ‘বাজারে এখন আমের দাম অনেক বেশি, সচরাচর কেনা হয় না। জাহাঙ্গীর ভাইয়ের এমন উদ্যোগ আমাদের অভাবের দিনে কিছুটা স্বস্তি দিয়েছে।’ ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নূরজাহান (নুরি) বেগম বলেন, ‘নিজের টাকায় কেনার সামর্থ্য নেই, তাই এই উপহার আমার কাছে অনেক বড় পাওয়া।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর খানের প্রতিনিধি ও গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল। তিনি বলেন, ‘মানবিক সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। “আপনার দ্বারে আমরা”—এই ব্রত নিয়ে আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ গোয়ালন্দ গড়তে চাই। এটি কেবল শুরু, নির্বাচিত হলে অসহায় মানুষের ভাগ্যোন্নয়নে আরও ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’
উপস্থিত ব্যক্তিবর্গ:

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থীর ভাতিজা আল-মাহামুদ মামুন, পৌর বিএনপির মহিলা সম্পাদিকা জোসনা বেগম, বিল্লাল হোসেন, সোহেল, আমিরুল, শাহীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জাহাঙ্গীর খানের এমন মানবিক উদ্যোগ ও নির্বাচনী ইশতেহার স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি তার আগামীর পথচলায় সর্বস্তরের পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নেত্রকোণায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

শ্রীনগরে কাঁদাযুক্ত পাকা রাস্তায় হোঁচট খেয়ে এক শিশু মারাত্মক আহত

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে শব্দ দূষণ রোধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ১০ বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করলেন আলহাজ্ব এনামুল হক এমপি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১০

গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

১১

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

কবি নজরুল ক্যাম্পাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সহায়তা ডেস্ক

১৩

সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

১৪

চার বছরের সবুজায়ন উদ্যোগে লৌহজংয়ে ১২ হাজারের বেশি চারা বিতরণ

১৫

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

১৬

সবুজায়নের অঙ্গীকার নিয়ে আঃ হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’র মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ

১৮

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

১৯

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ক কৃষকদের মৌলিক প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST