নাজমুল হোসেন, রাজবাড়ী
১১ জুলাই ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’র মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ

 

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’ সংগঠনের পক্ষ থেকে ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি দক্ষিণ দৌলতদিয়া হাজী জান মাহমুদিয়া বালক-বালিকা মাদরাসা ও এতিমখানায় এই মহতী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মাদরাসা প্রাঙ্গণে আম, লিচু, পেয়ারা, আমড়া, বড়ই, লেবু ও কাঁঠালসহ ৩০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের গুণগত মান রক্ষায় একই দিনে স্থানীয় আনসার বেপারী কবরস্থানেও বৃক্ষরোপণ করা হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় কাজ করাই তাঁদের লক্ষ্য। তাঁরা বলেন, “আমরা সবাই মিলেমিশে থাকলে পৃথিবীতে মানুষের কষ্ট কমে আসবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো অত্যন্ত জরুরি।” ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখতে তাঁরা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী সালাউদ্দিন তমাল, সহ-সভাপতি মো. ইকবাল ভূইয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাবু মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে অত্র মাদরাসার পরিচালক ও অধ্যক্ষ হাফেজ মাওলানা রবিউল ইসলাম, মাদরাসার প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য ফজলুল হক বেপারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনটি কর্মসূচিতে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নেত্রকোণায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

শ্রীনগরে কাঁদাযুক্ত পাকা রাস্তায় হোঁচট খেয়ে এক শিশু মারাত্মক আহত

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে শব্দ দূষণ রোধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ১০ বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করলেন আলহাজ্ব এনামুল হক এমপি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১০

গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

১১

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

কবি নজরুল ক্যাম্পাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সহায়তা ডেস্ক

১৩

সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

১৪

চার বছরের সবুজায়ন উদ্যোগে লৌহজংয়ে ১২ হাজারের বেশি চারা বিতরণ

১৫

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

১৬

সবুজায়নের অঙ্গীকার নিয়ে আঃ হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’র মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ

১৮

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

১৯

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ক কৃষকদের মৌলিক প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST