নিজস্ব প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ১০ বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিদ্যালয়ের দপ্তরি আলমগীর ওই শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। বিষয়টি জানতে পেরে পরিবার আইনগত প্রতিকার চাইলেও, উপজেলা শিক্ষা অফিসের কিছু ব্যক্তি এবং প্রভাবশালী মহলের উদ্যোগে ঘটনাটি আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, ভুক্তভোগী শিশুর মা লৌহজং থানায় অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানের নির্দেশনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। তাদের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হওয়ার কথা। সেখানে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন, অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নেত্রকোণায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

শ্রীনগরে কাঁদাযুক্ত পাকা রাস্তায় হোঁচট খেয়ে এক শিশু মারাত্মক আহত

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে শব্দ দূষণ রোধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ১০ বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করলেন আলহাজ্ব এনামুল হক এমপি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১০

গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

১১

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

কবি নজরুল ক্যাম্পাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সহায়তা ডেস্ক

১৩

সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

১৪

চার বছরের সবুজায়ন উদ্যোগে লৌহজংয়ে ১২ হাজারের বেশি চারা বিতরণ

১৫

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

১৬

সবুজায়নের অঙ্গীকার নিয়ে আঃ হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’র মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ

১৮

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

১৯

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ক কৃষকদের মৌলিক প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST