মহিউদ্দিন তালুকদার
১২ জুলাই ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

 

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির প্রতিবাদ করায় এক সংগ্রামী মা জেসমিন বেগমকে (৩৮) নৃশংসভাবে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বখাটেদের অব্যাহত অত্যাচার, হামলা ও প্রাণনাশের হুমকির মুখে এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জেসমিন বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী জেসমিন বেগম শাড়ি ও কাপড় বিক্রির মাধ্যমে সংসার চালান। তার স্বামী সংসারে খোঁজখবর না রাখায় দুই মেয়েকে নিয়ে তিনি নিজ বাড়িতেই থাকেন। অভিযোগ রয়েছে, প্রতিবেশী মৃত আব্দুর রহিমের ছেলে মো. কুদ্দুস মিয়া (৩২), মো. রবিন মিয়া (২০) এবং তাদের আত্মীয় মিনা আক্তার (৩৬) দীর্ঘদিন ধরে জেসমিন বেগমের স্কুলপড়ুয়া দুই মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।এসব অন্যায়ের প্রতিবাদ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বাড়ির চালে ঢিল মারা, পানির টিউবওয়েলের যন্ত্রাংশ খুলে নেওয়া এবং নেশাগ্রস্ত অবস্থায় জেসমিন বেগমের ঘরে তালা মেরে অবরুদ্ধ করে রাখার মতো অমানবিক কাজ শুরু করে। সর্বশেষ গত ৭ জুলাই ২০২৬ তারিখে প্রশাসনের কাছে অভিযোগ করার অপরাধে বখাটেরা জেসমিন বেগমের ওপর চড়াও হয়। ভুক্তভোগীর ভাই আলাউদ্দিন জানান, রবিন ও কুদ্দুস বাঁশ ও ইট দিয়ে জেসমিন বেগমের ওপর নৃশংস হামলা চালায়। বাঁশের আঘাতে তার নাক মারাত্মকভাবে ফেটে যায় এবং ইটের আঘাতে তিনি রক্তাক্ত জখম হন। বৃষ্টির মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, জেসমিন বেগমের নাক ও চোখ দিয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এর আগেও একাধিকবার থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভাই আলাউদ্দিন বলেন, “ঘটনার সময় ৯৯৯-এ কল করে পুলিশ ডাকলেও তারা এসে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো পুলিশের উপস্থিতিতেও অভিযুক্তরা হুমকি দিয়ে গেছে।”
​এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশ নাগরিক পার্টি’র কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমানের ফেসবুক পেজে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, অভিযুক্তরা লাঠি হাতে অশালীন ভাষায় গালিগালাজ করছে এবং পুলিশকেও বকাবকি করছে। এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, তারা অভিযোগ হাতে পেয়েছেন। ঘটনার সত্যতা যাচাই করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।​এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে জেসমিন বেগম ও তার পরিবার প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জেসমিন বেগমের আর্তনাদ, “আমরা শুধু স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমার দুই মেয়ে তাদের পড়ার টেবিলে ফিরে যেতে চায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নেত্রকোণায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

শ্রীনগরে কাঁদাযুক্ত পাকা রাস্তায় হোঁচট খেয়ে এক শিশু মারাত্মক আহত

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে শব্দ দূষণ রোধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ১০ বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করলেন আলহাজ্ব এনামুল হক এমপি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১০

গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

১১

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

কবি নজরুল ক্যাম্পাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সহায়তা ডেস্ক

১৩

সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

১৪

চার বছরের সবুজায়ন উদ্যোগে লৌহজংয়ে ১২ হাজারের বেশি চারা বিতরণ

১৫

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

১৬

সবুজায়নের অঙ্গীকার নিয়ে আঃ হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’র মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ

১৮

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

১৯

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ক কৃষকদের মৌলিক প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST