মো. মাসুম হাসান:
মুন্সিগঞ্জে রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে তারুণ্য উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় রিকাবীবাজার আর.এম.সি খেলার মাঠে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা করা হয়।রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন, মুন্সিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের সাধারণ ও শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সরকার, পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের তোফাজ্জল হোসন, বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, মাকহাটি গুরুচরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ। মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আবু হানিফ রানা। অভিভাবক ও মীরকাদিম পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেন্টু প্রমুখ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST