​লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
২২ জানুয়ারী ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারভোগে ধানের শীষের বিশাল মিছিল, ভোটারদের মাঝে সাড়া

কুমারভোগে

 

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা ও শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​সকাল থেকেই কুমারভোগের মাওয়া চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। পরে মাওয়া চৌরাস্তা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বেশ কয়েকটি ওয়ার্ড প্রদক্ষিণ করে। মিছিলটি শিমুলিয়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নেতাকর্মীর হাতে থাকা ধানের শীষ প্রতীক ও মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে, যা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
​মিছিল শেষে শিমুলিয়া বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তারা বলেন, আগামীর নেতৃত্ব ও এলাকার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই।
​কর্মসূচির শেষ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি

রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ

এর পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ২৮ কে‌জি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধারসহ ১ মাদক কারবারি আটক

দেড় মাসেও শুরু হয়নি বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কার, অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীদের ক্ষোভ

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

লৌহজংয়ে পদ্মায় অভিযান, ১৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার দাবি

১০

আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর

১১

টাইব্রেকারে রাজবাড়ীকে হারিয়ে বরিশাল প্রমিলা দল জয়ী

১২

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোয়ালন্দের যুব সমাজ ও সুধীজন

১৩

কুমারভোগের খড়িয়ায় মাদকবিরোধী সভা: তরুণদের সুরক্ষায় সচেতনতার বার্তা

১৪

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত

১৬

আসন্ন আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ

১৭

সামাজিক কর্মকাণ্ডে আস্থা, সাধারণ সম্পাদক পদে শফিক খানের প্রতি স্থানীয়দের প্রত্যাশা

১৮

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের!

১৯

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া

২০

Design & Developed by: BD IT HOST