আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ির সাংবাদিক আসিফ অসুস্থ : সবার কাছে দোয়া কামনা

 

দৈনিক বাংলা ও জাতীয় অর্থনীতি পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ দীর্ঘদিন ধরে ব্রেইনজনিত শারীরিক সমস্যায় ভুগছেন। যার ফলে সাংবাদিকতাসহ সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারছেন না। দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাংবাদিক আমানুল্লাহ আসিফ। প্রথমে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ নেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসভবনে বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমানুল্লাহ আসিফের পিতা মুনছুর আলী মীর তার ছেলের অসুস্থকালীন সময়ে যারা খোঁজ নিয়েছেন, দেখতে এসেছেন, সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিজের ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আমানুল্লাহ আসিফ নালিতাবাড়ীর তরুণ সাংবাদিক ও স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন।

এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, পাঠক, হকার, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁরা মহান আল্লাহর কাছে আসিফের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেশীয় মাছ সংরক্ষণে পদ্মায় অভিযান, ধ্বংস ১২৬টি চায়না দুয়ারী জাল

মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও

নালিতাবাড়ির সাংবাদিক আসিফ অসুস্থ : সবার কাছে দোয়া কামনা

রাজবাড়ীতে চুরি মামলার নারী আসামি গ্রেফতার

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

শ্রীনগরে দুষ্টামির ছলে বাইক দুর্ঘটনায় একজন বাইক আরোহীগুরুতর আহত

১১

‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে- আত্মপ্রকাশ

১২

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ কে‌জি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা 

১৪

কান্দিপাড়ায় খাল পরিষ্কারে দুই শতাধিক স্বেচ্ছাসেবী, স্বস্তির আশা কৃষকদের

১৫

সুরঞ্জিত হ/ত্যাচেষ্টা মামলার রায়: কোরআনে হাফেজের মৃ/ত্যুদণ্ড নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম!

১৬

মেহেরপুর জেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চার বিতরণ অনুষ্ঠিত

১৭

গ্রামীণ ব্যাংক নন্নীবাজার শাখায় ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

১৮

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মালিহার বিরুদ্ধে রোগীকে প্রাথমিক চিকিৎসা না দিয়েই রমেক এ রেফার্ডের অভিযোগ

১৯

মতলব উত্তরে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST