সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
২৬ জুন ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে প্রিন্স রায় দ্বীপ্তের বসতবাড়ি ও মন্দির ভাংচুর করার ঘটনা স্থল পরিদর্শন করে সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

শুক্রবার গড়কাটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও লোকজনের সাথে মতবিনিময় করেন এমপি কামরুজ্জামান কামরুল।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল সহ স্থানীয় বিএনপি নেতা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।

পরে এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে আলেম, ধর্মীয় নেতা, ইমামদের সাথে আয়োজিত সভায় যোগ দেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে দ্বীপ্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজের আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে পোস্ট ও কমেন্টস করে। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলা বাদাঘাট বাজার থেকে অভিযুক্ত দ্বীপ্ত রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

দ্বীপ্ত রায় (২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে ও বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।

এদিকে, ওই যুবকের ফাঁসির দাবিতে উত্তেজিত ছাত্র জনতা সহ সর্বমহলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। মঙ্গলবার দিন গত রাত সাড়ে ১২ টায় তার বিরুদ্ধে পেনাল কোড ২৯৫ তৎসহ সাইবার সুরক্ষা আইন ২৬ ধারা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সকালে আদালতে পাঠানো হলে আদালত দ্বীপ্তকে জেল হাজতে পাঠায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীনগরে দুষ্টামির ছলে বাইক দুর্ঘটনায় একজন বাইক আরোহীগুরুতর আহত

‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে- আত্মপ্রকাশ

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ কে‌জি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা 

কান্দিপাড়ায় খাল পরিষ্কারে দুই শতাধিক স্বেচ্ছাসেবী, স্বস্তির আশা কৃষকদের

১০

সুরঞ্জিত হ/ত্যাচেষ্টা মামলার রায়: কোরআনে হাফেজের মৃ/ত্যুদণ্ড নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম!

১১

মেহেরপুর জেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চার বিতরণ অনুষ্ঠিত

১২

গ্রামীণ ব্যাংক নন্নীবাজার শাখায় ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

১৩

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মালিহার বিরুদ্ধে রোগীকে প্রাথমিক চিকিৎসা না দিয়েই রমেক এ রেফার্ডের অভিযোগ

১৪

মতলব উত্তরে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৫

মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

১৬

আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিজেসির সভায় সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি

১৮

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের চলমান  খাল খনন কার্যক্রম বিষয়ে  পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

১৯

মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব

২০

Design & Developed by: BD IT HOST