মুন্সিগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

মুন্সীগঞ্জ  আজ ২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক ২০২৬। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য—“World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses”

মুন্সীগঞ্জ জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-৩, জনাব মোঃ কামরুজ্জামান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জনাব রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব শরীফ উল্যাহ; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সার্বিক দায়িত্বে উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনাব মোহাম্মদ লুৎফর রহমান;

আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ এবং এটি যুবসমাজের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও মাদকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ মাদক পাচার রোধ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।

মাদকমুক্ত মুন্সীগঞ্জ তথা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে আসুন আমরা সবাই একযোগে কাজ করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীনগরে দুষ্টামির ছলে বাইক দুর্ঘটনায় একজন বাইক আরোহীগুরুতর আহত

‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে- আত্মপ্রকাশ

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ কে‌জি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা 

কান্দিপাড়ায় খাল পরিষ্কারে দুই শতাধিক স্বেচ্ছাসেবী, স্বস্তির আশা কৃষকদের

১০

সুরঞ্জিত হ/ত্যাচেষ্টা মামলার রায়: কোরআনে হাফেজের মৃ/ত্যুদণ্ড নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম!

১১

মেহেরপুর জেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চার বিতরণ অনুষ্ঠিত

১২

গ্রামীণ ব্যাংক নন্নীবাজার শাখায় ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

১৩

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মালিহার বিরুদ্ধে রোগীকে প্রাথমিক চিকিৎসা না দিয়েই রমেক এ রেফার্ডের অভিযোগ

১৪

মতলব উত্তরে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৫

মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

১৬

আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিজেসির সভায় সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি

১৮

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের চলমান  খাল খনন কার্যক্রম বিষয়ে  পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

১৯

মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব

২০

Design & Developed by: BD IT HOST