শুক্রবার (২৬ জুন) নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক সাবেক নাজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব মো নজরুল ইসলাম, কাউখালি উপজেলা বিএনপির সভাপতি মো আহসান কবির, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো ফখরুল আলম।
এছাড়াও নেছারাবাদ উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো নাসির উদ্দীন তালুকদার, সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, ভান্ডারিয়া বিএনপির সাধারণ সম্পাদক সচিব মনিরুজ্জামান আকন, কাউখালি উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, স্বরুপকাঠী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মো কালাম, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সোহেল রানা মৃধা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা আতিকুর রহমান লিটু।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST