দেওয়ান মুরাদুজ্জামান  মতলব চাঁদপুর সংবাদদাতা 
২৭ জুন ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
এসময় বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান ঝন্টু, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন এবং কলেজের দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান ইমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ টিপু, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবক, শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের আহ্বান জানান।
এদিকে, কলেজের অধ্যক্ষ, দাতা সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ছাত্র নিবাস, ছাত্রী নিবাস, আইসিটি ল্যাবের উন্নয়ন এবং কলেজটিকে জাতীয়করণের জোরালো দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মরহুম আলহাজ মনির হোসেন খান প্রতিষ্ঠিত এ কলেজটি জাতীয়করণ করা হলে বহু শিক্ষার্থী ঝরে পড়া থেকে রক্ষা পাবে। পাশাপাশি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেশীয় মাছ সংরক্ষণে পদ্মায় অভিযান, ধ্বংস ১২৬টি চায়না দুয়ারী জাল

মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও

নালিতাবাড়ির সাংবাদিক আসিফ অসুস্থ : সবার কাছে দোয়া কামনা

রাজবাড়ীতে চুরি মামলার নারী আসামি গ্রেফতার

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

শ্রীনগরে দুষ্টামির ছলে বাইক দুর্ঘটনায় একজন বাইক আরোহীগুরুতর আহত

১১

‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে- আত্মপ্রকাশ

১২

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ কে‌জি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা 

১৪

কান্দিপাড়ায় খাল পরিষ্কারে দুই শতাধিক স্বেচ্ছাসেবী, স্বস্তির আশা কৃষকদের

১৫

সুরঞ্জিত হ/ত্যাচেষ্টা মামলার রায়: কোরআনে হাফেজের মৃ/ত্যুদণ্ড নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম!

১৬

মেহেরপুর জেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চার বিতরণ অনুষ্ঠিত

১৭

গ্রামীণ ব্যাংক নন্নীবাজার শাখায় ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

১৮

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মালিহার বিরুদ্ধে রোগীকে প্রাথমিক চিকিৎসা না দিয়েই রমেক এ রেফার্ডের অভিযোগ

১৯

মতলব উত্তরে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST