রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চুরি মামলার এক নারী আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার (২৭ জুন) রাজবাড়ী থানার বড় মসজিদের গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম নয়ন তারা আক্তার ওরফে বৃষ্টি ওরফে বিজলি (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ছদ্মনামধারী ওই আসামিকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST