শৈলকুপার সংবাদদাতা মোঃ কামরুল হাসান
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের  একদিন পর তাবাসসুম নামে সাড়ে ৪ বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 

 

চাঞ্চল্যকর ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জের বাদুড়গাছি গ্রামে।‎পরিবার জানায়, গতকাল(বুধবার) বিকেলে বাড়ির আশপাশে খেলছিল তাবাসসুম। হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। প্রথমে স্বজনরা ভেবেছিলেন, হয়তো পাশের বাড়িতে গেছে বা পরিচিত কারও কাছে আছে। কিন্তু সময় যত গড়াতে থাকে, উদ্বেগ তত বাড়তে থাকে। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি থানায় জানানো হয়। সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় এলাকায় একটি সেপটিক ট্যাংকে বস্তাবন্দি কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে একটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলতেই বেরিয়ে আসে ছোট্ট তাবাসসুমের নিথর দেহ। মুহূর্তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা এমন নির্মম কাজ করেছে, তা উদঘাটনে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
‎শান্ত গ্রামটিতে এখন একটাই প্রশ্ন, নিষ্পাপ শিশুটির কি অপরাধ ছিল? এমন নিষ্ঠুরভাবে কে কেড়ে নিল তার প্রাণ? এতে জনমনে আতঙ্ক বিরাজ করে, শিশুটির পরিবারের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

১

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

২

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

৩

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

৫

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

৬

ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

৭

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

৮

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

৯

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

১০

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

১১

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

১২

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

১৩

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

১৪

ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু

১৫

রাজৈরে ছিনতাইকারীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

১৬

শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুরের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

১৭

আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১

১৮

খরনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুল কবির চৌধুরী টিটুর আগাম গণসংযোগ

১৯

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ

২০

Design & Developed by: BD IT HOST