‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

 

 

পিরোজপুর উপজেলার কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি মানিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) রাতে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুরের জিয়ানগর উপজেলার ভবানীপুর ঘোষের হাট এলাকার বাসিন্দা মানিক হাওলাদার ঢাকায় পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
‎​
‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে উপজেলার শিয়ালকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে জেসমিন বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত আফজাল খানের বড় মেয়ে এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মরহুম কেরামত আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ছোট মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। সকালে স্বজনেরা বাড়ির পেছনের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় আসবাবপত্র ও আলমারি তছনছ এবং ঘরের মেঝেও ভেজা অবস্থায় দেখতে পান তারা। পরে একটি কক্ষ থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে রাতে জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
‎
‎​নিহতের ভাই নাজির হোসেনের অভিযোগ, তাঁতি দলের নেতা মানিক হাওলাদারের সঙ্গে তার বোনের পূর্বে ঘনিষ্ঠতা ছিল। তবে পাওনা প্রায় ছয় লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। তার বোনকে গণধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া নিহতের মেয়ে কাকন মনি তার মাকে ধর্ষণ ও নির্যাতন করে হত্যার বিচার চেয়ে জড়িতদের ফাঁসি দাবি করেছেন।
‎​
‎​ঘটনার খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর নির্দেশনায় নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় এবং কাউখালী থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের সহযোগিতায় তদন্ত কার্যক্রম শুরু হয়।
‎​কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল আধুনিক প্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের সহায়তায় আসামি মানিককে গ্রেপ্তার করে সোমবার ভোরে কাউখালী থানায় নিয়ে আসে।
‎​
‎​কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুরের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে ধর্ষণ ও হত্যার মূল কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

১

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

৩

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

৪

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

৫

পিরোজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

৬

‘আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

৭

পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নিয়োগে বিতর্ক: নিষিদ্ধ সংগঠনের নেতার প্রাথমিক নির্বাচন নিয়ে প্রশ্ন

৮

সংসার ভাঙার অভিযোগ মহিদুলের বিরুদ্ধে, স্বর্ণ-টাকা নারী নিয়ে উধাও

৯

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক ইউনিয়নকে আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়

১০

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে টাকা আমানত রেখে প্রতারণার শিকার গ্রাহকদের মানববন্ধন

১১

মতলব উত্তরে শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

১২

লৌহজংয়ে মালির অংক বাজারে হেরোইনসহ চারজন ডিবির হাতে গ্রেফতার

১৩

বিএমজেপির অঙ্গসংগঠন মাইনরিটি যুব পরিষদের ৫৭ সদস্যর কমিটি ঘোষণা

১৪

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

১৫

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

১৬

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

১৭

আজ মোকসেদা মমর জন্মদিন

১৮

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

১৯

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

২০

Design & Developed by: BD IT HOST