দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর)সংবাদদাতা
৫ অক্টোবর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ অক্টোবর) মতলব উত্তর থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর বোরচর দেওয়ান বাড়ির নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৮নং এখলাছপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় অভিযান চালান। এ সময় নিজাম উদ্দিন ও রোজিনা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা জাল নোটগুলো ৩ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল নোটের কারবার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

১

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

৩

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

৪

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

৫

পিরোজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

৬

‘আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

৭

পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নিয়োগে বিতর্ক: নিষিদ্ধ সংগঠনের নেতার প্রাথমিক নির্বাচন নিয়ে প্রশ্ন

৮

সংসার ভাঙার অভিযোগ মহিদুলের বিরুদ্ধে, স্বর্ণ-টাকা নারী নিয়ে উধাও

৯

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক ইউনিয়নকে আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়

১০

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে টাকা আমানত রেখে প্রতারণার শিকার গ্রাহকদের মানববন্ধন

১১

মতলব উত্তরে শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

১২

লৌহজংয়ে মালির অংক বাজারে হেরোইনসহ চারজন ডিবির হাতে গ্রেফতার

১৩

বিএমজেপির অঙ্গসংগঠন মাইনরিটি যুব পরিষদের ৫৭ সদস্যর কমিটি ঘোষণা

১৪

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

১৫

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

১৬

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

১৭

আজ মোকসেদা মমর জন্মদিন

১৮

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

১৯

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

২০

Design & Developed by: BD IT HOST