বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম
৬ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

 

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও বর্ণাঢ্যভাবে আয়োজনের লক্ষ্যে অভিষেক উদযাপন কমিটিকে পূর্ণাঙ্গ করাসহ বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর হালিশহরস্থ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অভিষেক উদযাপন কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক, প্রাবন্ধিক ও কলামিস্ট মোঃ কামরুল ইসলাম। সদস্য সচিব আমিনুল হক রিপনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)।

সভায় প্রধান অতিথি ছিলেন জেএসএসের প্রধান উপদেষ্টা রোটারিয়ান এস.এম. আজিজ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) এবং অভিষেক উদযাপন কমিটির অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)।

সভায় জানানো হয়, তিন সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটিকে ১৫ সদস্যে পূর্ণাঙ্গ করা হবে। পাশাপাশি অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা ও নির্বাচিত গুণী ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে ডিনারের আয়োজন থাকবে।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাজেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, দৈনিক একাত্তর পত্রিকার সম্পাদক সুমন সেন, দপ্তর সম্পাদক মোঃ কায়সার, প্রচার সম্পাদক মোঃ আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদিকা নারগিস আক্তার এবং সদস্য মোঃ ফজলুল হকসহ অন্যরা।

সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভা শেষে অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম জেএসএস চট্টগ্রাম মহানগরীর সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করে অভিষেক অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

১

দুর্গাপুর ও ভবানীপুর সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মী আমান উল্লাহ

২

শিশুর মন বুঝে শিক্ষা,বৃত্তিতেও সাফল্য আন নাজাত মডেল মাদ্রাসার

৩

নালিতাবাড়ী সীমান্ত থেকে নিষিদ্ধ মদ উদ্ধার

৪

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক বাবা নিহত, ৪ বছরের শিশু গুরুতর আহত

৫

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

৬

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

৭

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

৮

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৯

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১০

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১১

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

১২

পিরোজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

১৩

‘আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

১৪

পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নিয়োগে বিতর্ক: নিষিদ্ধ সংগঠনের নেতার প্রাথমিক নির্বাচন নিয়ে প্রশ্ন

১৫

সংসার ভাঙার অভিযোগ মহিদুলের বিরুদ্ধে, স্বর্ণ-টাকা নারী নিয়ে উধাও

১৬

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক ইউনিয়নকে আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়

১৭

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে টাকা আমানত রেখে প্রতারণার শিকার গ্রাহকদের মানববন্ধন

১৮

মতলব উত্তরে শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

১৯

লৌহজংয়ে মালির অংক বাজারে হেরোইনসহ চারজন ডিবির হাতে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST