‎​মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৬ অক্টোবর ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক বাবা নিহত, ৪ বছরের শিশু গুরুতর আহত

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে স্বপন (ভ্যান চালক) নামের এক বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় তার চার বছরের একমাত্র শিশুসন্তান গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

‎​আজ দুপুরে (৬ অক্টোবর, মঙ্গলবার) নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের কলবাড়ি এলাকার মীর আক্তার ওভারব্রিজ সংলগ্ন বেইলি ব্রিজ পার হয়ে (উত্তর পাশ থেকে ওঠার সময়) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎​
‎স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুর দেড়টার দিকে চালক স্বপন তার চার বছরের শিশুপুত্রকে ভ্যানের ওপর বসিয়ে কাঠবোঝাই গাড়িটি নিয়ে ব্রিজে উঠছিলেন। এ সময় হঠাৎ ওভারব্রিজের ওঠার মুখে গাড়িটির মেশিন বা গিয়ার কাজ না করায় তা নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে (ব্যাক করে) নেমে খালের ধারের নিচে উল্টে যায়। এতে কাঠের নিচে চাপা পড়ে বাবা ও ছেলে গুরুতর আহত হন। ​পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বরূপকাঠী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক স্বপনকে মৃত ঘোষণা করেন।
‎
‎নিহত স্বপনের স্ত্রী আগেই অন্যের হাত ধরে পালিয়ে যাওয়ায় এবং একমাত্র কন্যা বিবাহ হওয়ায় শিশুটির দেখভালের কেউ ছিল না। দুর্ঘটনায় শিশুটির শরীরের বিভিন্ন অংশসহ পা দুই জায়গায় ভেঙে গেছে এবং হাঁটু ছিটকে বাইরে বের হয়ে এসেছে। বর্তমানে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির সিটি স্ক্যান করাসহ জরুরি উন্নত চিকিৎসা প্রয়োজন।
‎পরিচালনার নির্বাহী কর্মকর্তা জনাব আশিক আহম্মেদ জানান, আমাদের উপজেলা থেকে আমাদের যতটুকুই হেল্প করা দরকার, দেখা গেল, আমরা করব। ওইটা হইতো কাল-পরশু নাগাদ আমরা একটা ব্যবস্থা করব। ​জি, এটা আপনারা জানতে পারবেন। এছাড়া যদি কেউ সহায়তা করতে চায় করতে পারেন।
‎
‎
‎
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

১

দুর্গাপুর ও ভবানীপুর সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মী আমান উল্লাহ

২

শিশুর মন বুঝে শিক্ষা,বৃত্তিতেও সাফল্য আন নাজাত মডেল মাদ্রাসার

৩

নালিতাবাড়ী সীমান্ত থেকে নিষিদ্ধ মদ উদ্ধার

৪

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক বাবা নিহত, ৪ বছরের শিশু গুরুতর আহত

৫

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

৬

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

৭

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

৮

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৯

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১০

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১১

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

১২

পিরোজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

১৩

‘আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

১৪

পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নিয়োগে বিতর্ক: নিষিদ্ধ সংগঠনের নেতার প্রাথমিক নির্বাচন নিয়ে প্রশ্ন

১৫

সংসার ভাঙার অভিযোগ মহিদুলের বিরুদ্ধে, স্বর্ণ-টাকা নারী নিয়ে উধাও

১৬

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক ইউনিয়নকে আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়

১৭

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে টাকা আমানত রেখে প্রতারণার শিকার গ্রাহকদের মানববন্ধন

১৮

মতলব উত্তরে শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

১৯

লৌহজংয়ে মালির অংক বাজারে হেরোইনসহ চারজন ডিবির হাতে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST