মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

মাগুরার মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেঙ্গুর সংক্রমণ ও ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পরামর্শ দেন। কোথাও পানি জমতে না দেওয়া এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আলোচনায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেজবাউল ইসলাম (হামিদ)।

উপজেলা স্বাস্থ্য বিভাগ, মহম্মদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতামূলক আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি এবং সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

১

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

২

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

৩

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

৪

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

৫

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

৭

পাথারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

৮

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের উদ্যোগ

৯

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না

১০

শ্রীনগরে নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)এর শুভ উদ্ধোধন

১১

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা শুরু

১২

মাঠে ফিরুক প্রাণ, খেলাধুলায় গড়ুক নতুন প্রজন্ম লৌহজংয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উদ্বোধন করলেন ইউএনও ফারজানা ববি মিতু

১৩

নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে পরিক্রমার সৌজন্য সাক্ষাৎ

১৪

ঢাকা-৮ আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

কাউখালীর প্রবীণ আলেম মাওলানা আবু বকর ছিদ্দিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৬

নেছারাবাদে ক্রয়কৃত জমি দখলের বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা

১৭

শ্রীনগরে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

১৮

লৌহজংয়ে ‘নাতি’ রাকিবের গোলে হাওলাদার ট্রেডার্সের দুর্দান্ত জয়

১৯

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান   ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST