‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

 

 

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নবম পে-স্কেলের ফিক্সেশন সংক্রান্ত কার্যক্রমের নামে শিক্ষকদের কাছ থেকে টাকা উত্তোলনের অভিযোগে দুইজন প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. মঈনুল ইসলাম। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
​উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত পৃথক দুটি নোটিশ জারি করা হয়েছে।
‎​প্রথম নোটিশ ও অভিযোগ:স্মারক নং- উশিঅ/নেছারা/১০৮২ (তারিখ: ১৮/১১/২০২৬খ্রিঃ) অনুযায়ী, ৪৪নং ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি নবম পে-স্কেল ফিক্সেশনের কার্যক্রম বাবদ মামুদকাঠী ক্লাস্টারের কর্মরত শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা করে উত্তোলন করেছেন। ৪২নং কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও ৯/১০ জন প্রধান শিক্ষক এ বিষয়ে অভিযোগ করেন। নোটিশে উল্লেখ করা হয়, ওই ক্লাস্টারের অন্য ২ জন সহকারী শিক্ষক পে-ফিক্সেশনের যাবতীয় কাজ সম্পন্ন করলেও কোনো টাকা উত্তোলন করেননি।
​দ্বিতীয় নোটিশ ও অভিযোগ:অপরদিকে, স্মারক নং- উশিঅ/নেছারা/১০৮৩ (তারিখ: ১৮/১১/২০২৬খ্রিঃ) অনুযায়ী, ৭১নং বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মিস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সাংবাদিক ও ৮৯নং সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সূত্রের বরাতে নোটিশে বলা হয়, তিনি নবম পে-স্কেল ফিক্সেশনের কার্যক্রম বাবদ গণকপাড়া ক্লাস্টারের কর্মরত শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা এবং সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ১ হাজার টাকা উত্তোলন করেছেন।

‎উভয় নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সরকারি চাকরি শৃঙ্খলা, সততা ও নৈতিকতার চরম পরিপন্থী এবং গুরুতর অসদাচরণের শামিল, যা সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করেছে।
‎​নির্ধারিত তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে অথবা জবাব গ্রহণযোগ্য না হলে, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮’ এবং প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। নোটিশগুলোর অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (পিরোজপুর) এবং সংশ্লিষ্ট ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।
‎
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

২

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল, মাদারীপুরে দীর্ঘ যানজট, বিকেল ৪টা স্বাভাবিক

৩

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

৪

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২

৫

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

৬

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

৭

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতার

৮

সীতাকুণ্ডে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলোচনা সভা

৯

নবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায়

১০

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

১১

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১২

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার রফিক শেখ

১৩

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

১৪

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

১৫

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

১৬

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

১৭

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

১৮

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

১৯

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

২০

Design & Developed by: BD IT HOST