এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

 

 

 

ঝিনাইদহের নবগঙ্গা নদীর ওপর একটি পাকা সেতু না থাকায় বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ কাঠ-বাঁশের সাঁকোই তাদের চলাচলের একমাত্র ভরসা। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসাসেবাও। পৌরসভার পাশেই এমন যোগাযোগব্যবস্থার দুর্দশা থাকলেও দীর্ঘদিনেও নির্মাণ হয়নি কোনো পাকা সেতু।
সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহের নবগঙ্গা নদীর ওপর নির্মিত সরু কাঠের সাঁকোটি এক পাশে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়পুর এবং অন্য পাশে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সাঁকো পারাপার হচ্ছেন দুই পাড়ের মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে এবং সাঁকো পিচ্ছিল হয়ে উঠলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
উদয়পুর গ্রামের বাসিন্দা শাকিল হোসেন বলেন, বছরের পর বছর ধরে এই সাঁকো দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। শিশু, নারী ও বয়স্কদের সাঁকো পার হতে অনেক সমস্যা হয়। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের মানুষের দুর্ভোগ কমবে।
বারইখালী গ্রামের কৃষক নজু মিয়া বলেন, সাঁকো দিয়ে ভ্যান, রিকশা কিংবা বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে উৎপাদিত ফসল মাথায় করে নদী পার করতে হয়। কেউ অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে রোগী ও মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয়। বিকল্প পথে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়।
স্থানীয় বাসিন্দা সালাম মিয়া বলেন, ঝিনাইদহ পৌরসভা ও পার্শ্ববর্তী পোড়াহাটি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হোক। তাহলে আমাদের এই ভোগান্তি দুর হবে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বলেন, ওই স্থানে সেতু না থাকায় স্থানীয়দের দুর্ভোগ হচ্ছে। সেখানে একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

২

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল, মাদারীপুরে দীর্ঘ যানজট, বিকেল ৪টা স্বাভাবিক

৩

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

৪

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২

৫

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

৬

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

৭

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতার

৮

সীতাকুণ্ডে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলোচনা সভা

৯

নবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায়

১০

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

১১

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১২

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার রফিক শেখ

১৩

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

১৪

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

১৫

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

১৬

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

১৭

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

১৮

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

১৯

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

২০

Design & Developed by: BD IT HOST