bdporikroma
৪ অক্টোবর ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি সেতুর অভাবে উন্নয়ন থেকে বঞ্চিত কলমা ইউনিয়ন

লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন ভৌগোলিকভাবে সমৃদ্ধ হলেও একটি সেতুর অভাবে আজও পিছিয়ে আছে প্রয়োজনীয় সেবা ও উন্নয়নের দিক থেকে। স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য—সবক্ষেত্রেই ইউনিয়নবাসী প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ডহরি-তালতলা খালের ওপর সেতু না থাকায় কলমা ইউনিয়ন লৌহজং উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। ফলে উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল বা যে কোনো প্রশাসনিক সেবা নিতে গেলে কলমার মানুষকে টঙ্গীবাড়ি উপজেলার সড়ক ব্যবহার করতে হয়। এতে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার বাড়তি পথ ঘুরে যেতে হয়। অতিরিক্ত খরচ, সময় নষ্ট আর দুর্ভোগ তাই তাদের নিত্যসঙ্গী।

স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ খেয়া নৌকাই পারাপারের একমাত্র ভরসা। প্রতিদিনই স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করতে হয়। বর্ষাকালে খালে প্রচণ্ড স্রোত আর বিশাল বাল্কহেড চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। ঝড়-তুফানের দিনে নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী ও চাকরিজীবীরা বিপাকে পড়েন।

শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক এ রহিম বলেন, “ডহরি এলাকায় সেতু না থাকায় কলমা ইউনিয়ন পুরোপুরি পিছিয়ে পড়েছে। সেতু হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে।” বড়মোকাম বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, “খেয়া নৌকা রাত ১০টার পর বন্ধ হয়ে গেলে বাড়ি ফিরতে হলে ৮ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ে।

রাজনীতিক হাবিবুর রহমান অপু চাকলাদার মনে করেন, “ডহরীতে সেতু হলে কলমাসহ আশপাশের ইউনিয়নের মানুষ উপকৃত হবে। শুধু তাই নয়, পদ্মা নদীর তীর ধরে সড়ক তৈরি হলে মাওয়া পর্যন্ত সরাসরি যোগাযোগ হবে, যা পর্যটনের নতুন দুয়ার খুলে দেবে।

স্থানীয়রা বলছেন, উপজেলার বাকি নয়টি ইউনিয়ন উন্নয়ন ও সেবা পাওয়ায় এগিয়ে গেলেও কলমা ইউনিয়ন শুধু একটি সেতুর অভাবে পিছিয়ে আছে। তারা ডহরি এলাকায় দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের বিশ্বাস, এ সেতু নির্মিত হলে অন্তত ৫০ হাজার মানুষের যাতায়াত সহজ হবে, কলমার অর্থনীতি এগিয়ে যাবে এবং ইউনিয়নবাসীও উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো সমানভাবে উন্নয়নের সুযোগ ভোগ করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলোচনা সভা

১

নবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায়

২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

৩

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার রফিক শেখ

৫

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

৬

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

৭

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

৮

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৯

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

১০

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

১১

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

১২

শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

১৩

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

১৪

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১৫

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

১৭

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

১৮

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

২০

Design & Developed by: BD IT HOST