নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগী ২ হাজার ২০০ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় ভর্তি ৩৩

 

মুন্সীগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ১৪ সেপ্টেম্বর প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নতুন ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৪ জন, টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গজারিয়ায় ২ জন, লৌহজংয়ে ২ জন এবং সিরাজদিখানে ১ জন ভর্তি হয়েছেন। তবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

বর্তমানে চিকিৎসাধীন ৭২ জনের মধ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫৪ জন, টংগীবাড়ীতে ৬ জন, লৌহজংয়ে ৪ জন, সিরাজদিখানে ৩ জন, শ্রীনগরে ৩ জন এবং গজারিয়ায় ২ জন রয়েছেন।

আগস্টে সর্বোচ্চ আক্রান্ত

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিল। ওই মাসে একাই ৯১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। জুলাইয়ে আক্রান্ত হন ৫৫৬ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২১ জনে।

মাসভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—জানুয়ারিতে ২৯, ফেব্রুয়ারিতে ১৩, মার্চে ২১, এপ্রিলে ৪৮, মে মাসে ৪৪, জুনে ১৭২, জুলাইয়ে ৫৫৬, আগস্টে ৯১৪ এবং সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত ৪২১ জন।

বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালভিত্তিক আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এখানে মোট ১ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গজারিয়ায় ১৩১, টংগীবাড়ীতে ১০৬, সিরাজদিখানে ৮৫, শ্রীনগরে ৫৭ এবং লৌহজংয়ে ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগী ২ হাজার ২০০ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় ভর্তি ৩৩

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জে যমুনায় বালুবাহী বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু, লক্ষ্যমাত্রার থেকেও ১৭ লাখ বেশি

ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, যানজট ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অবৈধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম, নেই কোনো অনুমোদন

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

১০

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-৪

১১

শ্রীনগরে বাঘড়া বাজার প্রবেশ মুখে ভারী যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগ

১২

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

১৩

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

১৪

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৬

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

১৭

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৮

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

১৯

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST