দেওয়ান মুরাদুজ্জামান মতলব ( চাঁদপুর) সংবাদদাতা
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম বলেছেন, “কলাকান্দা ইউনিয়নকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।” এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলাম। বিকেলে হানিরপাড়, দশানী, মিলারচর, বাহেরচর পাঁচআনি, লতরদী ও সাতানী এলাকায় মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন সফিকুল ইসলাম।
পথসভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করেছি। ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে কলাকান্দা ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, কৃষির অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
সফিকুল ইসলাম আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে কলাকান্দা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য ও দুর্নীতিমুক্ত করতে ইউনিয়ন পরিষদকে একটি কার্যকর সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। কলাকান্দা ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি নিরাপদ, সুন্দর ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। এ জন্য আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আকতার হোসেন প্রধান, মহসিন প্রধান, শাহজাহান প্রধান, পানা উল্লাহ প্রধান, ওয়াজ উদ্দিন ঢালী, ইসমাইল হোসেন বেপারী, আলেম বেপারী, মানিক প্রধান, বিল্লাল হোসেন ফকির, ইয়াকুব মাল, ইয়াছিন মাল, আবদুর রব পাটোয়ারী, জহিরুল ইসলাম প্রধান, লতিফ প্রধান, শান্ত ঢালী, বশির প্রধান, আলী আহমদ ঢালী, বিনজিল হোসেন বেপারী, জাহাঙ্গীর আলম বেপারী, জসিম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, যানজট ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অবৈধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম, নেই কোনো অনুমোদন

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-৪

শ্রীনগরে বাঘড়া বাজার প্রবেশ মুখে ভারী যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগ

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১১

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

১২

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৩

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

১৪

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

১৫

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

১৬

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

১৮

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

১৯

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST