সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

 

সিরাজগঞ্জ সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে অনৈতিক কাজে জড়িত নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করেন। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বগুড়ার মোকামতলা উপজেলার দুই নারী এবং উল্লাপাড়া উপজেলার চারজন রয়েছেন। তাদের মধ্যে একজন ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপক বলে জানিয়েছে সংগঠনটি।

‘জেন জি আলোড়ন’-এর সদস্যদের অভিযোগ, হোটেলটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি।

সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল ইসলাম বলেন, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার খবর পেয়ে তারা সেখানে যান। পরে হোটেলের ভেতর থেকে ছয়জনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সংগঠনের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ‘হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, হাটিকুমরুলের নিরিবিলি আবাসিক হোটেল থেকে আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, যানজট ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অবৈধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম, নেই কোনো অনুমোদন

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-৪

শ্রীনগরে বাঘড়া বাজার প্রবেশ মুখে ভারী যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগ

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১১

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

১২

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৩

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

১৪

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

১৫

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

১৬

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

১৮

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

১৯

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST