মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দুইশত বছরের পুরানো ঐতিহ্যবাহী পদ্মা নদীর পাড়ে বাঘড়া বাজার টি বিলুপ্তির পথে ।
যে বাজারে শত শত ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি বাজারে ছিল সরগরম ।
পদ্মা নদীতে চর পাড়ায় এবং চারিদিকে রাস্তাঘাট উন্নয়ন হওয়ায় এবং বিভিন্ন স্থানে হাট বাজার গড়ে ওঠায় এই বাজারে ক্রেতা বিক্রেতা উপস্থিতি নাই বললেই চলে ।
তারপরও প্রতিদিন সকাল হতে দুপুর পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় ।
বাজারের প্রবেশ পথের রাস্তাটি বৃষ্টিতে কর্দমা যুক্ত ছাড়াও বিভিন্ন স্থানে রাস্তার ইট বালু সরে যাওয়ায় এবংরাস্তাটি অপ্রশস্ত হওয়ায় জনসাধারণের চলা চল ঝুঁকিপূর্ণ ।
বাজার চলমান অবস্থায় এ পথটি দিয়ে যখন ক্রেতা বিক্রেতারা বাজারে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে ভারী যান বহন চলাচলের পথচারীদের দুর্ভোগ পোহাতে হয় ।
ভুক্তভোগীদের অভিমত বাজার চলমান অবস্থায় ভারী যানবহন না চলে যদি বিকেল অথবা রাতে এসব যানবাহন চলাচল করতো তাহলে পথচারীরা নিরাপদে চলাচল করতে পারতেন । এ ব্যাপারে বাজার ব্যবস্থাপনা পর্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST